২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটি ও লিভারপুলের ড্র

ইউরোপা লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদও পয়েন্ট হারিয়েছে। তারা ১-১ গোলে ড্র করে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 11:41 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদও পয়েন্ট হারিয়েছে। তারা ১-১ গোলে ড্র করে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের সঙ্গে। ওদিকে লিভারপুলও গোলশূন্য ড্র করে ওলন্দাজ ক্লাব উটরেখটের সঙ্গে। তবে বড় জয় পেয়েছে স্পোর্টিং লিসবন, বরিসভ, সিএসকেএ মস্কো এবং জেনিত সেন্ট পিটাসবার্গ। লিসবন ৫-০ গোলে উড়িয়ে দেয় বুলগেরিয়ার লেভস্কি সোফিয়া'কে, বরিসভ ৪-১ গোলে হারায় ওলন্দাজ দল এজেড আলকামার'কে, মস্কো ৩-০ গোলে বিধ্বস্ত করে স্পার্তা প্রাহা'কে আর জেনিত ৪-১ গোলে জেতে গ্রিসের বিপক্ষে। এদিন আরো জয় পেয়েছে রোসেনবার্গ, ভিলারিয়াল, পালের্মো, ইয়াং বয়েজ, সেভিয়া এবং বেসিকতাস। খেলার ১১ মিনিটে জুভেন্টাসের ভিয়াসেঞ্জো ইয়াকুইস্তার গোলে পিছিয়ে পড়ে ম্যানসিটি। তার শট কোলো তোরের পায়ে লেগে দিক বদলে ম্যান সিটির গোলরক্ষক জো হার্ট'কে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে। ম্যান সিটি গোল শোধ করে ৩৭ মিনিটে। ইয়াইয়া তোরের কাছ থেকে বল পেয়ে ফাঁকা গোলে বল ঠেলে দিতে কোনো অসুবিধা হয়নি অ্যাডাম জনসনের। তবে ৮৫ মিনিটে জুভেন্টাসের দেল পিয়েরোর অসাধারণ ফ্রি-কিক ম্যান সিটির গোলপোস্টে লেগে ফিরে আসে। নইলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত ইতালির এই ক্লাবটি। বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের দুর্দিন কাটছেই না। নিজেদের মাঠে তারা ১-১ গোলে ড্র করে লেভারকুসেনের সঙ্গে। ৩৯ মিনিটে দার্দিয়কের গোলে এগিয়ে যায় লেভারকুসেন। ৫১ মিনিটে পেনাল্টি পেয়ে গোল শোধ করেন মাদ্রিদের সিমাও। ওলন্দাজ দল উটরেখটের সঙ্গে গোলশূন্য ড্র করেও 'কে' গ্র"পে দুই খেলায় চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। একই গ্র"পে নাপোলি ৩-৩ গোলে ড্র করেছে স্টুয়া বুখারেস্টের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭১৭ ঘ.