২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টনে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

ব্যাডমিন্টনে সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ মহিলা দল। রোববার উডেন ফ্লোর জিমনেসিয়ামে শ্রীলঙ্কার কাছে ৫-০ সেটে হেরেছে স্বাগতিক দলের মেয়েরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 04:28 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাডমিন্টনে সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ মহিলা দল। রোববার উডেন ফ্লোর জিমনেসিয়ামে শ্রীলঙ্কার কাছে ৫-০ সেটে হেরেছে স্বাগতিক দলের মেয়েরা। বাংলাদেশের পক্ষে মহিলা এককে রোজিনা আক্তার, শাপলা আক্তার ও এলিনা সুলতানা প্রতিদ্বন্দ্বীতা করেন। দ্বৈত ইভেন্টে কণিকার রানী অধিকারী ও শাপলা আক্তার জুটি, জেবুন নেসা সীমা ও এলিনা সুলতানা জুটি হরিয়ে দলগত ফাইনালে উঠেছেন শ্রীলঙ্কার মেয়েরা। ওদিকে নেপালের মেয়েদের ৫-০ সেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চি করেছে ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার মেয়েরা। ব্যাডমিন্টনের পুরুষ ইভেন্টের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ৫-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/ঘ.