২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে ভারতের দ্বিতীয় জয়

হকিতে টানা দ্বিতীয় জয় পেল ভারত। রোববার শ্রীলঙ্কাকে ৭-২ গোলে হারায় তারা। আরেক খেলায় ভারতের পর পাকিস্তানও বিশাল ব্যবধানে হারিয়েছে নেপালকে। পাকিস্তান জিতেছে ১৯-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 12:32 PM

Updated : 24 Aug 2022, 06:30 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হকিতে টানা দ্বিতীয় জয় পেল ভারত। রোববার শ্রীলঙ্কাকে ৭-২ গোলে হারায় তারা। আরেক খেলায় ভারতের পর পাকিস্তানও বিশাল ব্যবধানে হারিয়েছে নেপালকে। পাকিস্তান জিতেছে ১৯-০ গোলে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চতুর্থ মিনিটেই ধরমের গোলে এগিয়ে যায় ভারত। সপ্তম মিনিটে ব্যবধান ২-০ করেন রঘুনাথ। ১৫ মিনিটে ব্যবধান কমিয়ে আনে শ্রীলঙ্কা। গোল করেন আবিয়া রাথেন। এরপর ভারতের এগিয়ে যাওয়ার পথে আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। ২১ মিনিটে ভারতের মোহাম্মদ তৃতীয় গোল করেন। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ৩-১ গোলে। বিরতির পর আরো ৪ গোল দেয় ভারত। ৪০ মিনিটে রঘুনাথ নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোল করেন। ৪৬ মিনিটে অজিতেশ, ৫২ মিনিটে রোশন ও ৬৫ মিনিটে মোহাম্মদ তার দ্বিতীয় গোলের দেখা পান। শ্রীলঙ্কা দ্বিতীয়বার ব্যবধান কমায় ৬০ মনিটে, আবিয়ারাথের গোলে। এদিকে নেপালকে গোল বন্যায় ভাসিয়েছে পাকিস্তান। একে একে ১৯টি গোল করেছে তারা। ওয়াসিফ সিদ্দিক ৬টি, আব্দুল কাইয়ুম ৫টি, জিশান আলী ও অধিনায়ক সাবতাইন রেজা ২টি করে গোল করেন। একটি করে গোল দেন মোহসিন বিল্লাল, আব্দুল খালিক, জুবায়েদ আহমেদ ও নাঘমান আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮২৪ ঘ.