২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টনে হেরেছে বাংলাদেশের মেয়েরা

ব্যাডমিন্টনে সেমিফাইনালে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা। রোববার উডেন ফ্লোর জিমনেসিয়ামে শ্রীলঙ্কার কাছে ৫-০ সেটে হেরেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 10:36 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাডমিন্টনে সেমিফাইনালে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা। রোববার উডেন ফ্লোর জিমনেসিয়ামে শ্রীলঙ্কার কাছে ৫-০ সেটে হেরেছে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে মহিলা এককে রোজিনা আক্তার, শাপলা আক্তার ও এলিনা সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বৈত ইভেন্টে কণিকা রানী অধিকারী ও শাপলা আক্তার জুটি, জেবুন নেসা সীমা ও এলিনা সুলতানা জুটিকে হারিয়ে দলগত ইভেন্টে ফাইনালে উঠেছেন শ্রীলঙ্কার মেয়েরা। ওদিকে নেপালের মেয়েদের ৫-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৬৩৪ ঘ.