২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি, লিভারপুল, বার্সা ও রিয়ালের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার বার্নলেকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান সুসংহত করেছে চেলসি। অন্যান্য খেলায় এভারটন ১-০ গোলে উইগান অ্যাথলেটিককে, লিভারপুল ২-০ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে ও একই ব্যবধানে অ্যাস্টন ভিলা ফুলহ্যামকে হারিয়েছে। তবে বার্মিংহাম সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 09:20 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

লন্ডন, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার বার্নলেকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান সুসংহত করেছে চেলসি। অন্যান্য খেলায় এভারটন ১-০ গোলে উইগান অ্যাথলেটিককে, লিভারপুল ২-০ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে ও একই ব্যবধানে অ্যাস্টন ভিলা ফুলহ্যামকে হারিয়েছে। তবে বার্মিংহাম সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। স্পেনের লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সা ১-০ রিয়াল স্পোর্টিং গিজনকে হারায়। রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জিতেছে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে। বার্নলের মাঠে জমজমাট ম্যাচে নিকোলাস অ্যানেলকারের ২৭ মিনিটের গোলে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে চেলসি ১-০ তে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় বার্নলে। রবি ব্লেকের কাছ থেকে বল পেয়ে গোল করে স্টিভ ফ্লেচার খেলায় সমতা ফেরান। ৮২ মিনিটে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের উপর দিয়ে দেয়া বলে মাথায় দিয়ে গোল করে দলকে জয় এনে দেন জন টেরি। এ জয়ের ফলে ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেলো চেলসি। সমান ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউয়ের পয়েন্ট ৫০। অ্যানফিল্ডে ৩৭ মিনিটে ডার্ক কুটের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৭০ মিনিটে অলরেডদের পক্ষে দ্বিতীয় গোল করেন কেভিন ডেভিস। এ জয়ের ফলে ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে লিভারপুল। লা লিগায় প্রতিপক্ষ স্পোর্টিং গিজনের মাঠে খেলার ৩০মিনিটে গোল করে শিরোপার পথে এগিয়ে চলছে বার্সা। ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে জয়সূচক গোল করেন পেদ্রো। লা করুনার মাঠে গ্রানেরো ও করিম বেনজেমা প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে এগিয়ে নেন। ৮৭ মিনিটে রিকি করুনার পক্ষে একটি গোল শোধ করেন। কিন্তু তিন মিনিট পরই আবারো গোল করে জয়ের ব্যবধান বাড়ান বেনজেমা। দিনের অপর ম্যাচে এস্পানল ১-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারায়। এ নিয়ে ২০ ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষ দল বার্সার সংগ্রহ ৫২। সমান ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের পয়েন্ট ৪৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৫১৬ ঘ.