২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রথম ব্রোঞ্জ, ভারতের দ্বিতীয় স্বর্ণ

এসএ গেমস সাইক্লিংয়ে দ্বিতীয় স্বর্ণ পদক জিতে নিয়েছে ভারত। শনিবার মেয়েদের রোড টিম টাইম ট্রায়ালে (৩০ কি.মি) স্বর্ণ জয়ের পর একই ইভেন্টে (৮০ কি.মি) রোববার পুরুষদের দলগত স্বর্ণ জিতে নেয় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 08:28 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমস সাইক্লিংয়ে দ্বিতীয় স্বর্ণ পদক জিতে নিয়েছে ভারত। শনিবার মেয়েদের রোড টিম টাইম ট্রায়ালে (৩০ কি.মি) স্বর্ণ জয়ের পর একই ইভেন্টে (৮০ কি.মি) রোববার পুরুষদের দলগত স্বর্ণ জিতে নেয় তারা। খুলনায় ৮০ কিলোমিটার রোড সাইক্লিংয়ে আমানদ্বীপ সিং, হারপ্রিত সিং, রাজেন্দ্র বিশ্নয় ও বাবু গানেগার দেশকে স্বর্ণ উপহার দেন। ১ ঘন্টা ৪৪ মিনিট ১১.১৮ সেকেন্ড সময় নিয়ে ৮০ কিলোমিটার পথ পাড়ি দেন তারা। পাকিস্তানের হারুন রশিদ, মোহাম্মদ রফিক, নাসির আহমেদ ও সাবির ১ ঘন্টা ৪৫ মিনিট ৫৯.১১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জেতেন। ১ ঘন্টা ৪৬ মিনিট ৪৪.১১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে স্বাগতিক বাংলাদেশ। দলে ছিলেন রিপন কুমার, মুসলিম উদ্দিন, ইখতিয়ার উদ্দিন ও আনোয়ার হেসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৪২৭ ঘ.