২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমসের প্রথম স্বর্ণ ভারতের

একাদশ এসএ গেমসের প্রথম স্বর্ণ গেছে ভারতের ঘরে। মেয়েদের সাইক্লিংয়ে ৩০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালে এই পদক জেতে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 05:27 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

খুলনা, ৩০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ এসএ গেমসের প্রথম স্বর্ণ গেছে ভারতের ঘরে। মেয়েদের সাইক্লিংয়ে ৩০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালে এই পদক জেতে তারা। এই দূরত্ব অতিক্রম করতে ভারতের মেয়েরা সময় নেয় ৪৪ মিনিট ২২.১৫ সেকেন্ড। রৌপ্য জয়ী পাকিস্তান সময় নেয় ৪৭ মিনিট ৪.০৬। ব্রোঞ্জ জয়ী শ্রীলঙ্কার সময় লাগে ৪৭ মিনিট ৭.০৮ সেকেন্ড। ভারতীয় দলের সদস্যরা হলেন ধর্মেশো, কোনসাম জেভি সুচিত্রা, মাহিথা মোহাম্মেদ ও রিজানী। পাকিস্তান দলের পক্ষে অংশ নেন আয়শা আমিন, মিজবাহ মোসতা আলী, রাহিলা বানু ও সিদরা সাদাফ। শ্রীলঙ্কা দলে ছিলেন লাসানথি কৃষ্ণ, নিলুকা শ্যামল, নিরোসানি পেরেরা ও পুষ্প রানী। স্বাগতিক বাংলাদেশের ছিলো সবার পেছনে। মারমা চিংবাই, শিলা ফারহান সুলতানা, সাথি বিশ্বাস ও সাথি মনোয়ারা খানমের দল সময় নেয় ৪৮ মিনিট। খুলনা বিকেএসপি থেকে শুরু করে গোপালগঞ্জ হয়ে আবার বিকেএসপিতে ফিরে আসে অংশগ্রহকারী দলগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৪০৪ ঘ.