২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে ৩ গোলে হারালো বাংলাদেশ

এসএ গেমসে দারুণ সূচনা করেছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারায় নেপালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 04:13 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমসে দারুণ সূচনা করেছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারায় নেপালকে। স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে চমৎকার খেলেন অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা। ৮ মিনিটেই আচমকা শটে নেপালের জালে বল পাঠান মামুন উল ইসলাম। বাম-প্রান্ত থেকে শাকিলের ক্রস বক্সের ভেতর থেকে প্রতিপক্ষের রক্ষণভাগের এক খেলোয়াড় ক্লিয়ার করেন। ফিরতি বলে জোরালো শট নেন মামুন। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। ১৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ হারায় বাংলাদেশ। মামুনের বাড়িয়ে দেয়া বল এমেলি গোলে ট্যাপ করলে নেপালের আগুয়ান গোলরক্ষক বিকাশ মাল