ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমসে হেরে গেছে বাংলাদেশ ভলিবল দল। শনিবার সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম রাউন্ডের খেলায় মালদ্বীপের কাছে ৩-২ সেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশের পুরুষরা।
প্রথম দুই সেট (২৭-২৫ ও ২৫-২০ পয়েন্ট) মালদ্বীপ জিতে নেয়ার পর স্বাগতিক বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। জিতে নেয় পরের দুই সেট (২৫-১৮ ও ২৫-২০ পয়েন্ট)। কিন্তু ম্যাচ নির্ধারণী পঞ্চম সেটে আর পেরে ওঠেনি স্বাগতিকরা। হার মানতে হয় ১৩-১৫ পয়েন্টে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৫১ ঘ.
bdnews24