ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিলেন মেয়েদের র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা সেরেনা উইলিয়াস। ফাইনালে বেলজিয়ামের জাস্টিন হেনিনকে হারিয়ে তিনি তার টেনিস জীবনের ১২তম গ্রান্ডস্ল্যাম জিতলেন।
প্রথম সেট সেরেনা জেতেন ৬-৪ এ। কিন্তু পরের সেটেই হেনিনের কাছে হেরে যান ৩-৬ এ। তৃতীয় সেট আবার ৬-২ এ জেতেন সেরেনা। হেনিন ১৮ মাস কোর্টের বাইরে ছিলেন। কোর্টে ফেরার পর এটি ছিল তার দ্বিতীয় টুর্নামেন্ট।
এ নিয়ে পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন সেরেনা।
শুক্রবার মেয়েদের দ্বৈতেও চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন সেরেনা বোন ভেনাসকে নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৮২৭ ঘ.
bdnews24