ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে মালদ্বীপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার মালদ্বীপ ১-০ গোলে হারায় ভুটানকে। গোল করেন আশফাগ আলী।
শুরু থেকে একচেটিয়া আক্রমণ করে খেলেও গোল করতে পারছিল না মালদ্বীপ। ভুটানের রক্ষণভাগ বাধা হয়ে দাঁড়ায় তাদের সামনে। ফলে প্রথমার্ধ গোল শূন্যই থাকে। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার গোলের সুযোগ হাতছাড়া করে মালদ্বীপ। অবেশেষে গোল নামক সোনার হরিণটি ধরা পরে ৮৪ মিনিটে। পরিকল্পিত আক্রমণ থেকে দর্শনীয় গোল করেন আশফাগ আলী।
এক মিনিট পরই ব্যবধান আরো বাড়ানোর সুযোগ এসেছিলো। কিন্তু নাছের মুক্তার পেনাল্টি থেকে গোল করতে না পারায় এক গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মালদ্বীপকে।
৮৫ মিনিটে বক্সের ভেতরে নেপালের রক্ষণভাগের খেলোয়াড় প্রেমা অবৈধভাবে আশফাগ আলীকে বাধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি প্রতাপ সিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৭৫৮ ঘ.
bdnews24