২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে উদ্বোধনী অনুষ্ঠানে

বেশ কয়েকদিন ধরেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহা-ধুমধামে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। ভোর থেকেই স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে অনুষ্ঠান নিখুঁতভাবে সফল করার জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 04:09 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কয়েকদিন ধরেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহা-ধুমধামে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। ভোর থেকেই স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে অনুষ্ঠান নিখুঁতভাবে সফল করার জন্য। আতশবাজি পুড়িয়ে, লেজার শো এবং দৃষ্টি নন্দন অ্যাকোয়েটিক শো'র মহড়া হয়েছে বুধবার রাতে। বৃহস্পতিবার হয়েছে চূড়ান্ত মহড়া। মহড়া শেষে এবার আনুষ্ঠানিকতার পালা। দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র তুলে ধরার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের শো দেখানোর মধ্য দিয়ে সাউথ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেয়া হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ১১ মিনিটে আয়োজক কমিটির সভাপতির স্বাগতিক ভাষণের পরই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই ধারাবাহিকভাবে দর্শকদের সামনে তুলে ধরা হবে নানা অনুষ্ঠান। মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উত্তর গেটে মশাল-স্ট্যান্ডে মশাল জ্বালাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। শপথ-বাক্য পাঠ করবেন দুই কৃতি ক্রীড়াবিদ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আমিনুল হক ও দেশের দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি। সোয়া চারটার দিকে বাদ্যের তালে তালে মাঠ প্রদক্ষিণ করাবেন আট দেশের খেলোয়াড়রা। বাংলাদেশের পতাকা বহন করবেন কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ী শ্যুটার আসিফ হোসেন খান। খেলোয়াড়রা মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতির সঙ্গে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করবেন ছেলে-মেয়েরা। জাগ্রত বাংলাদেশকে ফুটিয়ে তোলা হবে বিভিন্ন ধরণের 'ডিসপ্লে'র মাধ্যমে। ডিসপ্লে বোর্ডে ভেসে উঠবে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি। নাচোলের রানীর কাহিনী তুলে ধরবেন ৬০০ সাঁওতাল নর-নারী। সেনাবাহিনীর ব্রোতচারী নাচ, আনসারের নবান্ন উৎসব ও ব্যান্ড সঙ্গীত শেষে নামাজ ও চা-পানের বিরতি দেয়া হবে। সবচেয়ে আকর্ষণীয় অংশ দর্শকরা উপভোগ করবেন সন্ধ্যার আগে ও পরে। একোয়েটিক শো, ওয়াটার শো, লেজার-রশ্মীর খেলার পাশাপাশি রাতের আঁধারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আকাশে জ্বলে উঠবে নজর-কাড়া আতশবাজির ফোয়ারা। ঢাকা শহরের আর্কাই ছাড়াও ১৭টি স্থানে বিশাল স্ক্রিন বসানো হয়েছে, যাতে পথচারীরা এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারেন। বিভাগীয় শহরেও বিশাল স্ক্রিন বসানো হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ঘরে বসেও উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন দেশ-বিদেশের মানুষ। বাংলাদেশ টেলিভিশনসহ সবগুলো বেসরকারী চ্যানেলে দেখানো হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের ধারা-বিবরণী স