ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তুতি ম্যাচে পাকিস্তান একাদশের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ হকি দল। একাদশ দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) অংশ নেয়ার আগে পাকিস্তান দলের সঙ্গে বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে এই ম্যাচ খেলে স্বাগতিকরা।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল পাকিস্তান একাদশ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশ সমতায় ফেরে। কিন্তু কিছুক্ষণ পর আবারো গোল করে এগিয়ে যায় পাকিস্তান।
এবারের এসএ গেমস হকিতে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। ভারত এবং পাকিস্তানের বয়সভিক্তিক দল খেলবে এসএ গেমসে। বিশ্বকাপের কারণে দেশ দু'টি জাতীয় দল পাঠায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮৩৫ ঘ.
bdnews24