২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার এসএ গেমসের মশাল হস্তান্তর

২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএ গেমসের জন্য প্রস্ততি প্রায় সম্পন্ন। তারই ধারবাহিকতারয় বুধবার দুপুরে গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 05:25 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএ গেমসের জন্য প্রস্ততি প্রায় সম্পন্ন। তারই ধারবাহিকতারয় বুধবার দুপুরে গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি. সেনাপ্রধান জেনারেল আবদুল মুবীনের নিকট ১১তম এসএ গেমসের মশাল হস্তান্তর করবেন। এবারই প্রথম অলিম্পিকের আদলে এসএ গেমসের মশাল প্রজ্জ্বলন করা হয়। গত ২৩ জানুয়ারি শ্রীলঙ্কার ঐতিহাসিক অ্যাডামস পিক থেকে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে মশাল প্রজ্জ্বলন করা হয়। গত ২৪ জানুয়ারি এসএ গেমসের মশাল বাংলাদেশে এসে পৌঁছায়। মশাল হস্তান্তরের ধারাবাহিকতায় আগামী ২৮ জানুয়ারি মেঘনা ঘাট থেকে মশাল র‌্যালি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২৩১০ঘ.