২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ওপেন থেকে নাদালের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন পুরুষ বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে বৃটেনের অ্যান্ডি মারের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে থাকাকালিন হাঁটুতে চোট পেয়ে ম্যাচ থেকে অবসর নেন এ স্প্যানিশ তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 04:29 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

মেলবোর্ন, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন পুরুষ বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে বৃটেনের অ্যান্ডি মারের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে থাকাকালিন হাঁটুতে চোট পেয়ে ম্যাচ থেকে অবসর নেন এ স্প্যানিশ তারকা। সেমিতে যেতে পারেননি মার্কিন তারকা অ্যান্ডি রডিকও। অপরদিকে মেয়েদের কোয়ার্টার ফাইনালে জিতেছেন বেলজিয়ামের জাস্টিন হেনিন ও চীনের জি ঝাং। নাদালের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে তিন সেটের লড়াইয়ে ৬-৩, ৭-৬ ও ৩-০ ব্যবধানে এগিয়েই ছিলেন বৃটিশ তারকা মারে। ডান হাঁটুতে চোট পেয়ে নাদাল ম্যাচ থেকে অবসর নিলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নেন মারে। যেটা বৃটেনের ৭৪ বছর পর কোনো গ্রান্ডস্লাম জেতানোর স্বপ্নকে আরো জোরালো করে তুলেছে। পুরুষ বিভাগের দিনের অপর কোয়ার্টার ফাইনালে ৫ সেটের তীব্র লড়াই শেষে মার্কিন তারকা অ্যান্ডি রডিককে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ক্রোয়েশিয়ার মারিন সিলিচ। র‌্যাঙ্কিংয়ে ১৪তম স্থানে থাকা সিলিচ ৭-৬, ৬-৩, ৩-৬, ২-৬, ৬-৩ ব্যবধানে র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে থাকা অ্যান্ডি রডিককে পেছনে ফেলেন। মেয়েদের বিভাগে সেফিফাইনালে উঠেছেন বেলজিয়াম তারকা জাস্টিন হেনিন ও চীনের জি ঝাং। কোয়ার্টার ফাইনালে তীব্র প্রতিদ্বন্দিতা শেষে হেনিন ৭-৬, ৭-৫ সেটে আসরে সাড়া জাগানো রাশিয়ান তারকা নাদিয়া পেত্রোভাকে হারান। দুই অবাছাই টেনিস কন্যার অপর কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে লড়াইয়ে চীনা তারকা ঝাং ৬-১, ৬-৩ সেটে আরেক রুশ কন্যা মারিয়া কিরিলিঙ্কোকে হারান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/ ২২১৫ঘ.