২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ রাউন্ডে ফেদেরার, সেরিনা

অস্ট্রেলিয়ান ওপেনের ৬ষ্ঠ দিনের ম্যাচে জয় শীর্ষ তারকাদের সবাই জয়ে পেয়েছেন। তৃতীয় রাউন্ডের ম্যাচে পুরুষ বিভাগে দুই বিশ্বসেরা রজার ফেদেরার ও রাফায়েল নাদাল জয় নিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 02:06 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

মেলবোর্ন, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) অস্ট্রেলিয়ান ওপেনের ৬ষ্ঠ দিনের ম্যাচে জয় শীর্ষ তারকাদের সবাই জয়ে পেয়েছেন। তৃতীয় রাউন্ডের ম্যাচে পুরুষ বিভাগে দুই বিশ্বসেরা রজার ফেদেরার ও রাফায়েল নাদাল জয় নিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন। এদিন জয় পেয়েছেন দুই বোন সেরেনা ও ভেনাস। উভয়েই মেয়েদের পরবর্তী রাউন্ডে জায়গা করে নেন। এ আসরের তিনবারের চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার এক ঘন্টা ৪৮ মিনিটের লড়াই শেষে র‌্যাঙ্কিয়ে ৩১ নম্বরে থাকা স্পেনের আলবার্ট মন্টানেসকে ৬-৩, ৬-৪ ও ৬-৪ সেটে পরাজিত করেন। তবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ও আসরের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে জয় পেতে একটু বেশীই পরিশ্রম করতে হয়েছে। র‌্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে থাকা জার্মানির ফিলিপ কোলসচেরিরবারের বিপক্ষে সাড়ে তিন ঘন্টা লড়তে হয়েছে তাকে। তবে ৬-৪, ৬-২, ২-৬ ও ৭-৫ সেটে ঠিকই জয় তুলে নেন নাদাল। মেয়েদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন ও র‌্যাঙ্কিং সেরা সেরেনা উইলিয়ামস চতুর্থ রাউন্ডে যাওয়ার পথে স্পেনের কার্লা স্যুয়ারেজ নাভারোকে ৬-০, ৬-৩ ব্যবধানে পরাজিত করেন। ভেনাস অস্ট্রেলিয়ার অবাছাই খেলোয়াড় ক্যাসি ডেলাকুয়াকে ৬-১, ৭-৬(৪) সেটে হারিয়ে ছোট বোন সেরেনাকে অনুসরণ করেন। জয় পেয়েছে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় ও চতুর্থ সেরা সভেতলনা কুজনেতসোভা ও ক্যারোলিন ওজনিয়াক্কি ও। রুশ তারকা কুজনেতসোভা ৩-৬, ৭-৫ ও ৬-৪ ব্যবধানে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে পেছনে ফেলেন। অপরদিকে ডেনমার্কের ওজনিয়াক্কি ৬-৪, ৬-০ সেটে ইসরায়েলের সাহার পিয়েরকে উড়িয়ে দেন। পুরুষ র‌্যাঙ্কিংয়ে তৃতীয়স্থানে থাকা সার্ব তারকা নোভাক দকোভিচ ৬-১, ৬-১ ও ৬-২ ব্যবধানে উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে হারান। আর ৬ষ্ঠ র‌্যাঙ্কিংধারী রাশিয়ার নিকোলয় ডেভিডেঙ্কো আর্জেন্টিনার জুয়ান মনাকোকে ৬-০, ৬-৩ ও ৬-৪ সেটে হারিয়ে আসরের শেষ ষোলতে জায়গা করে নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস ১৯৩৫ ঘ.