২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রোঞ্জের প্রত্যাশা ভলিবল দলের

ব্রোঞ্জের প্রত্যাশা নিয়ে একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য শুক্রবার ভলিবল দল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 02:35 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রোঞ্জের প্রত্যাশা নিয়ে একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য শুক্রবার ভলিবল দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ভবনে ১২ সদস্যের দল ঘোষণা করেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। আগের এসএ গেমসে বাংলাদেশ তিনবার ব্রোঞ্জ জিতেছে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার উপস্থিতির কারণে বোঞ্জ পদকই স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য। ভলিবলে ভুটান অংশ নিচ্ছে না। দল: মামুন শেখ (অধিনায়ক), রফিকুল ইসলাম, সুদর্শন চৌধুরি, মো. শাহজাহান, আসলাম হোসেন, মো. শামীম, হুমায়ুন কবির, কায়সার হামিদ, মাসুদ মিয়া, মনির হোসেন, আলী হোসেন ও হায়দার আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৩১ ঘ.