২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পেলেন ফেদেরার, সেরেনা

অস্ট্রেলিয়া ওপেনে এবার প্রথম ম্যাচেই হোঁচট খেতে বসেছিলেন বিশ্বসেরা রজার ফেদেরার। রুশ ইগর আন্দ্রিয়েভের কাছে প্রথম গেমে হেরে গেলেও শেষ পর্যন্ত ৪-৬, ৬-২, ৭-৬ (২), ৬-০ গেমে আন্দ্রিয়েভকে হারিয়ে প্রথম রাউন্ড পেরিয়ে যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 05:09 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

মেলবোর্ন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া ওপেনে এবার প্রথম ম্যাচেই হোঁচট খেতে বসেছিলেন বিশ্বসেরা রজার ফেদেরার। রুশ ইগর আন্দ্রিয়েভের কাছে প্রথম গেমে হেরে গেলেও শেষ পর্যন্ত ৪-৬, ৬-২, ৭-৬ (২), ৬-০ গেমে আন্দ্রিয়েভকে হারিয়ে প্রথম রাউন্ড পেরিয়ে যান তিনি। মেয়েদের টেনিসে অস্ট্রেলিয়া ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসও জয় পেয়েছেন। পোল্যান্ডের উরসজুলা রাদওয়ান্সকাকে ৬-২ ও ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠেন মেয়েদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর খেলোয়ার। তার বোন আসরের ৬ষ্ঠ শীর্ষ বাছাই ভেনাস চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে হারান ৬-২ ও ৬-২ গেমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩০৯ ঘ.