লন্ডন, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার রাতটি ছিল চেলসির। পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে লিগে স্মরণকালের অন্যতম বড় জয় তুলে নেন চেলসি। ৭-২ গোলে সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিয়ে লিগের দ্বিতীয়ার্ধে কোনো শীর্ষদলের গত ৫০ বছরের সবচে বড় জয় তুলে নেয় ব্লুজরা । অপর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানইউ বার্নলেকে ৩-০ গোলে হারালেও স্টোকসিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে লিভারপুল। আর রর্বাতো মানচিনির ম্যানচেস্টার সিটি টানা চার জয়ের পর প্রথম পরাজয়ের স্বাদ নিয়েছে এভারটনের কাছে ২-০ গোলে হেরে।
এ জয়ের ফলে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে সংগ্রহ করলো কার্লো আনচেলত্তির দল। অপর দিকে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট জমিয়ে ব্লুজদের পিছু ধাওয়া করছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানইউ। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় আর্সেনাল। আর শনিবার হাল সিটির সঙ্গে গোলশুন্য ড্র করে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ম্যানসিটিকে হটিয়ে আবারো চতুর্থস্থানে উঠে এসেছে টটেনহ্যাম।
ইনজুরিগ্রস্ত সান্দারল্যান্ডকে গোলবন্যায় ভাষাতে বড় ভূমিকা রাখেন ব্লুজদের তারকা স্ট্রাইকার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও নিকোলাস অ্যানেলকা। উভয়েই দুটি করে গোল করেন। একটি করে গোল করেন ফ্লোরেন্ট মালুদা, অ্যাশলে কোল ও মাইকেল বালাক।
ম্যাচের ২২ মিনিটেই অ্যানেলকা, মালুদা ও কোলের গোলে ৩-০ তে এগিয়ে যায় চেলসি। ল্যাম্পার্ডের গোলে ৪-০ তে লিড নেয় ব্লুজরা। দলের হয়ে পঞ্চম গোলটি করেন বালাক। পরের গোল দুটি আসে যথাক্রমে ল্যাম্পার্ড ও অ্যানেলকার ব্যক্তিগত দ্বিতীয় গোল দুটি থেকে।
অপরদিকে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে নতুন কোচ ব্রায়ান লজ'য়ের নেতৃত্বে ম্যানচেস্টার ইউনাইটেডকে কষ্ট করেই জিততে হয়েছে বার্নলের বিপক্ষে। ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত রেড ডেভিলসের ঠেকিয়ে রাখতে পারলেও এরপর ভেঙ্গে পড়ে বার্নলে। একে একে দিমিতার বার্বাতোভ, ওয়েইন রুনি ও মামে বিরাম দায়ূফের গোলে বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে ম্যানইউ।
ম্যানসিটির নুতন কোচ রবার্তো মানচিনির জয়ের রথের লাগাম টেনে ধরেছে এভারটন। নিজেদের মাঠ গুডিসন পার্কে ফ্রি কিক থেকে স্টিভেন পায়েনার ও পেনাল্টি থেকে লুইস সাহার গোলে ২-০ তে পরাজিত করে লিগের চমক দেখানো দল ম্যানসিটিকে। এ জয় নিয়ে লিগে টানা সাত ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব দেখায় এভারটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/ ১৭২০ ঘ.
bdnews24