২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাথলেটিকস ও কারাতে স্বর্ণ চায় বাংলাদেশ

১১তম এস এ গেমস এ বাংলাদেশ অ্যাথলেটিকস দল ২ টি স্বর্ণ ৩টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ পদক পাবে বলে আশা করছে অ্যাথলেটিক ফেডারেশনের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 03:25 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১তম এস এ গেমস এ বাংলাদেশ অ্যাথলেটিকস দল ২ টি স্বর্ণ ৩টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ পদক পাবে বলে আশা করছে অ্যাথলেটিক ফেডারেশনের কর্মকর্তারা। স্বর্ণ জয়ের প্রত্যাশার কথা জানিয়েছে বাংলাদেশ কারাতে দল ও। রোববার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ভবনে আনুষ্ঠানিকভাবে মিট দ্য টিম অনুষ্ঠানে ১০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে এসে স্বর্ণ পদক জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন কারাতে ফেডারেশনের সভাপতি মাসুম পারভেজ রুবেল। ১১ তম এস এ গেমস এ অ্যাথলেটিকস এ ২৩ টি ইভেন্ট প্রতিযোগিতা হবে। তার মধ্যে পুরুষদের ১৫ টি এবং মহিলাদের ৮টি। বাংলাদেশ অ্যাথলেটিকস দল ২৩টি ইভেন্টেই অংশ গ্রহন করবে। তবে, ইনজুরির কারনে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য আসরটিতে অংশগ্রহন নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে দেশের দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটির। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাথলেটিকস দলের ৩৮ সদস্যের নাম ঘোষনা করেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: শাহ আলম। অ্যাথলেটিকস দল : পুরুষ দল- আফজাল হোসেন (৮০০ মিটার ও হার্ডলস), আসাদুল ইসলাম (১১০ হার্ডলস), দীপঙ্কর রায় (বর্ষা নিক্ষেপ), আজহারুল ইসলাম (৪০০ মিটার), ফিরোজ খান (ম্যারাথন), গোলাম মোর্তজা (১০০ মিটার), গোলাম মাওলা (ম্যারাথন), আব্দুর রাহমান (ত্রিপল জাম্প), আল-আমীন (লং জাম্প), আমিনুল ইসলাম (৪০০ মিটার), আওলাদ হোসেন (ত্রিপল জাম্প), আজহারুল ইসলাম (চাক্তি), ফিরোজ সরকার (লং জাম্প), ইমরান ভূইয়া (১০০ মিটার), জুনায়েদ বিশ্বাস (হাই জাম্প), কবিরুল ইসলাম (বর্ষা নিক্ষেপ), খলিলুর রহমান (২০০ মিটার), মাহবুবুর রহমান (৪০০ মিটার), মিজানুর রহমান (২০০ মিটার), মাসুদুল করিম (১০০ মিটার), শাহীন ইসলাম (৫০০০ মিটার), শহীদুল ইসলাম (১১০ মিটার হার্ডলস), শাহীন আলম, সজীব হোসাইন (হাই জাম্প), তুহিন হোসাইন (৪০০ মিটার হার্ডলস) ও ওবায়দুর রহমান (৪০০ মিটার)। নারী দল- ফৌজিয়া হুদা জুঁই (লং জাম্প), জেসমিন আক্তার (১০০ মিটার হার্ডলস), খুরশিদা খাতুন (৪০০ মিটার), মোসাম্মত ইসরাত জাহান (২০০ মিটার ), নাজমুন নাহার বিউটি, নূর জাহান মল্লিক (হাইজাম্প), রওশন আরা (৪০০ মিটার), সাথী পারভিন (হাইজাম্প), শামসুন্নাহার চুমকি (১০০ মিটার), শাপলা খাতুন (লং জাম্প) ও সুমিতা রানী (১০০মিটার)। কারাতে দল : পুরুষ দল- শামীম ওসমান (৫৫ কেজি কুমি), মো: সুজন ইসলাম (৬৭ কেজি কুমি ও দলগত কাতা), হোসেন খান মুন (৭৫ কেজি কুমি, দলগত কাতা), মীর ইবনে ইফতেখার হোসেন পারভেজ (একক কাতা), সৈয়দ নুরজ্জামান সিনথিয়া (দলগত কাতা), ও হাসান খান সান (দলগত কাতা)। কারাতে নারী দল- মরিয়ম খাতুন বিপাশা (৪৫ কেজি কুমি, দলগত কাতা), জ উ প্র" (৫৫ কেজি কুমি, একক কাতা, দলগত কাতা), মুন্নী খানম (৬১ কেজি কুমি, দলগত কাতা), ও হুসাইন (দলগত কাতা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২১২৫ ঘ.