২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপের ফাইনালে এক পা এগিয়ে গেল ভিলা

জেমস মিলনারের একমাত্র গোলে লিগ কাপ ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলো অ্যাস্টন ভিলা। বৃহস্পতিবার রাতে ব্ল্যাকবার্ন রোভার্সকে ১-০ গোলে হারিয়ে দুই পর্বের সেমি-ফাইনালে এগিয়ে গেলো ভিলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 11:58 AM

Updated : 24 Aug 2022, 06:11 PM

লন্ডন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেমস মিলনারের একমাত্র গোলে লিগ কাপ ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলো অ্যাস্টন ভিলা। বৃহস্পতিবার রাতে ব্ল্যাকবার্ন রোভার্সকে ১-০ গোলে হারিয়ে দুই পর্বের সেমি-ফাইনালে এগিয়ে গেলো ভিলা। ব্ল্যাকবর্নের মাঠে উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে মার্টিন ও'নিলের অ্যাস্টনভিলা। সাফল্য পেতেও দেরি হয়নি। ২৩ মিনিটে স্টুয়ার্ট ডাউনিংয়ের ক্রস ব্ল্যাকবার্নের জালে পাঠান মিলনার। এটি তার এ মৌসুমের সপ্তম গোল। বুধবার নিজেদের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে অ্যাস্টনভিলা আবারো ব্ল্যাকবার্নের মুখোমুখি হবে। দুই ম্যাচের ফলাফলে যে দল এগিয়ে যাবে, সেই দলই টিকেট পাবে ফাইনালের। তবে প্রতিপক্ষের মাঠে জিতে চাঙ্গা মনোবল নিয়েই মাঠে নামবে ভিলা। এর আগে পাঁচবারের লিগ কাপ জিতেছিল অ্যাস্টনভিলা। এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার তারা। ফাইনালে উঠলে শিরোপার জন্য তাদের লড়তে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই বড় দল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড অথবা সা