২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমস ফুটবলের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ

ঢাকায় অনুষ্ঠিতব্য ১১তম এসএ গেমস উপলক্ষ্যে রোববার ৩৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 04:56 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় অনুষ্ঠিতব্য ১১তম এসএ গেমস উপলক্ষ্যে রোববার ৩৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিক দলে জায়গা পাওয়া ফুটবলারদের নিয়ে ১২ জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু করবে বাফুফে। প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলাররা হলেন- গোলরক্ষক- আমিনুল হক, মাজহারুল ইসলাম হিমেল, মোস্তাকুর রহমান ও মোহাম্মদ নেহাল। রক্ষণভাগ- মামুন মিয়া, আরিফুল ইসলাম আরিফ, কাজী মোফাজ্জেল হোসেন, নাসিরুল ইসলাম, আতিকুর রহমান মিশু, অরুপ বৈদ্য, আকরামুজ্জামান লিটন, মিন্টু শেখ, মোহাম্মদ সুজন, ওয়ালী ফয়সাল ও আমিনুল ইসলাম। মধ্যভাগ- মামুনুল ইসলাম, সাহেদুল আলম সাহেদ, ইমতিয়াজ সুলতান জিতু, মোনায়েম খান রাজু, মারুফ আহমেদ, মোবারক হোসেন ভূঁইয়া, জাহেদ পারভেজ চৌধুরি, মেজবাবুল হক মানিক, শাকিল আহমেদ, হাবিবুর রহমান সোহাগ, আলমগীর কবির রানা, এনামুল হক শরীফ, জাহিদ হোসেন, আরমান আজিজ, সারোয়ার আহমেদ (সাদিক), আক্রমণভাগ- জাহিদ হাসান এমেলী, আব্দুল বাতেন মজুমদার কোমল, মিঠুন চৌধুরি, তৌহিদুর আলম সবুজ, তৌহিদুল ইসলাম সিদ্দিকী, এনামুল হক, নাসির উদ্দিন, মোহাম্মদ ইউসুফ ও শিবলু মিয়া। ঘোষিত দলে ইংল্যান্ডের ঘরোয়া ক্লাবে খেলা দুই বাংলাদেশীও রয়েছেন। এরা হলেন সারোয়ার আহমেদ সাদিক ও শিবলু মিয়া। দলে ডাক পাওয়া খেলোয়াড়দের আগামী ১২ জানুয়ারি সকালে ক্রীড়া সরঞ্জামাদিসহ বাফুফে ভবনে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২২৫০ ঘ.