২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুকতারার কাছে হারলো চট্টগ্রাম মোহামেডান

সিটিসেল বাংলাদেশ লিগে রোববারের ম্যাচে জয় পেয়েছে শুকতারা। চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নেয় শুকতারা। কমলাপুরে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে ফেনী সকার ক্লাবের সঙ্গে গোলশুন্য ড্র করেছে রহমতগঞ্জ এমএফএস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 04:09 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) সিটিসেল বাংলাদেশ লিগে রোববারের ম্যাচে জয় পেয়েছে শুকতারা। চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নেয় শুকতারা। কমলাপুরে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে ফেনী সকার ক্লাবের সঙ্গে গোলশুন্য ড্র করেছে রহমতগঞ্জ এমএফএস। নারায়ণগঞ্জের ওসমানি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয় শুকতারা যুব সংসদ। উত্তেজনাপূর্ণ খেলায় ম্যাচের ৩৩ মিনিটে সোহেলের দেয়া গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় সোহেলের গোলটিই জয়সূচক গোলে পরিণত হয়। তিন ড্র ও এক জয়ে ৭ ম্যাচে শুকতারার সংগ্রহ ৬ পয়েন্ট। ২ ড্র ও ৪ হারে সমসংখ্যাক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ৫পয়েন্ট। অপরদিকে ফেনী সকারের সঙ্গে ড্র করায় আগের ১ পয়েন্টের সঙ্গে আরো ১ পয়েন্ট যোগ করেছে ৭ ম্যাচ খেলা রহমতগঞ্জ। আর চলতি আসরে চমক দেখানো ফেনী সকারের সমসংখ্যক ম্যাচ সংগ্রহ ৯ পয়েন্ট। ৮ ম্যাচের সবগুলোতে জিতে ২৪ পয়েন্ট করে নিয়ে সবার শীর্ষে ঘরোয়া লিগের দুই চির-প্রতিদ্বন্দ্বি আবাহনী ও মোহামেডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২১৫৫ ঘ.