ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অন্যতম স্ট্যান্ডিং কমিটি টেকনিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ফিফা সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো বার্তায় ফিফার সাধারণ সম্পাদক জেরোমে ভাল্কে এ কথা জানান। গত ৩ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার রবেন আইল্যান্ডে অনুষ্ঠিত ফিফার কার্যনির্বাহী কমিটির সভায় কাজী সালাউদ্দিনকে ওই কমিটির জন্য মনোনীত করা হয় বলে ফিফার সাধারণ সম্পাদক জানিয়েছেন।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্র"য়ারি টেকনিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সভা সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২২৩৫ ঘ.
bdnews24