ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশে অনুষ্ঠেয় ১১তম এসএ গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আগামী ২৯ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)'র সভাপতি ও কুয়েতেরে উপ-প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল ফাহাদ আল সাবাহ।
এর আগে ২৮ জানুয়ারী মেঘনা ঘাটে এসএ গেমসের মশাল প্রজ্জ্বলন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আসরে মোট ২৩ টি ইভেন্টে ১৫৬টি পদকের জন্য লড়বে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের দু হাজারেরও বেশি ক্রীড়াবিদ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২১৫৩ ঘ.
bdnews24