২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট পেয়েছে মুক্তিযোদ্ধা

আগের ৬ ম্যাচের সবগুলোতেই হারার পর অবশেষে সপ্তম রাউন্ডে এসে পয়েন্টের দেখা পেয়েছে মুক্তিযোদ্ধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 02:30 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগের ৬ ম্যাচের সবগুলোতেই হারার পর অবশেষে সপ্তম রাউন্ডে এসে পয়েন্টের দেখা পেয়েছে মুক্তিযোদ্ধা। সিটিসেল বাংলাদেশ লিগের চলতি আসরে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা মুক্তিযোদ্ধা বৃহস্পতিবার গোলশূন্য ড্র করেছে শুকতারার সঙ্গে। এ ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ায় ৭ ম্যাচে ১ পয়েন্ট পেলো মুক্তিযোদ্ধা সংসদ। সমান ম্যাচে শুকতারার পয়েন্ট ৩। শুক্রবার লিগের বিরতি। শনিবার অস্টম রাউন্ডের দুটি ম্যাচ রয়েছে। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে লড়বে ঢাকা আবাহনী লিমিটেড। আরেক ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/ ২০২০ ঘ.