২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শুরুতেই ফেদেরারকে হারালেন সোডারলিং

নতুন বছরের প্রথম দিনটা বেশ কেটেছে টেনিস তারকা রবিন সোডারলিংয়ের। বছরের প্রথম দিনেই বড় সাফল্য ধরা দিয়েছে তার হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 02:36 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

লন্ডন, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -নতুন বছরের প্রথম দিনটা বেশ কেটেছে টেনিস তারকা রবিন সোডারলিংয়ের। বছরের প্রথম দিনেই বড় সাফল্য ধরা দিয়েছে তার হাতে। শুক্রবার আবুধাবিতে এক প্রদর্শনী টুর্নামেন্টে অংশ নিয়ে টেনিসে পুরুষদের সেরা রজার ফেদেরারকে হারিয়ে নতুন বছর বছর শুরু করলেন সোডারলিং। ফেদেরারকে ৬-৭, ৭-৬, ৬-২ গেমে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেন তিনি। সুইস তারকা রজার ফেদেরারের সঙ্গে আগের ১২ লড়াইয়ের সবগুলোতেই হেরেছেন র‌্যাঙ্কিংয়ে ৮ম অবস্থানে থাকা এ টেনিস তারকা। ' আমি আগে থেকেই বলে আসছি যত বেশী আমি ফেদেরারের সঙ্গে লড়বো ব্যবধানটা তত কমে আসবে। আজ আমি সেটিই করে দেখিয়েছি। এটা আমি আগামীতেও প্রমাণ করবো। আশা রাখছি, রজারের (ফেদেরার) বিপক্ষে আরো কয়েকবার খেলতে পারবো।' আত্মবিশ্বাস ফিরে পাওয়া সোদারলিংয়ের সাহসী উচ্চারণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২০৩৩ ঘ.