২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মোহামেডানের কাছে পয়েন্ট খোয়ালো ব্রাদার্স

বাংলাদেশ লিগের শুক্রবারের দুটি ম্যাচই ড্র হয়েছে। নারায়ণগঞ্জের ওসামানী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শুকতারা যুব সংসদ গোলশুন্য ড্র করে বিয়ানীবাজার এসসির সঙ্গে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন গোলশূন্য ড্র করেই পয়েন্ট খোয়ায় চট্টগ্রাম মোহামেডানের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 04:18 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশ লিগের শুক্রবারের দুটি ম্যাচই ড্র হয়েছে। নারায়ণগঞ্জের ওসামানী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শুকতারা যুব সংসদ গোলশুন্য ড্র করে বিয়ানীবাজার এসসির সঙ্গে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন গোলশূন্য ড্র করেই পয়েন্ট খোয়ায় চট্টগ্রাম মোহামেডানের কাছে। ৬ ম্যাচ শেষে ২ জয় ও চার ড্রতে ব্রাদার্সের সংগ্রহে এখন ১০ পয়েন্ট। সমান ম্যাচে ১ জয় ৩ ড্র ও ২ হারে চট্টগ্রাম মোহামেডানের আপাতত সঞ্চয় ৬ পয়েন্ট। দিনের প্রথম ম্যাচের দুই দলের মধ্যে ৫ ম্যাচে ৩ ড্র ও ২ হারে বিয়ানীবাজারের পয়েন্ট ৩। শুকতারাও ৫ ম্যাচই খেলেছে আর তা থেকে ৩ হার ও ২ ড্র মিলিয়ে পেয়েছে ২ পয়েন্ট। এ মুহূর্তে পয়েন্ট তালিকায় মুক্তিযোদ্ধা সংসদের ঠিক ওপরেই রয়েছে তারা। নিজেদের ৪ ম্যাচের সবকটিতেই হারায় এখনো কোনো পয়েন্টই পায়নি মুক্তিযোদ্ধা। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত নিজেদের সবগুলো ম্যাচ জিতে ১৮ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছে ঘরোয়া লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২২১৫ ঘ.