২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রগ্রাহককে পেটানোর অভিযোগ থেকে মুক্তি পেলেন টাইসন

পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় লস এঞ্জেলেস বিমানবন্দরে এক চিত্রগ্রহাককে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মাইক টাইসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 03:05 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

লস এঞ্জেলেস, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় লস এঞ্জেলেস বিমানবন্দরে এক চিত্রগ্রহাককে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মাইক টাইসন। লস এঞ্জেলেসের সরকারি আইনজীবীরা জানান, এ ঘটনায় কপালে আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ওই চিত্রগ্রাহকের বিরুদ্ধেও কোনো অভিযোগ আনা হচ্ছে না। লস এঞ্জেলেস এটর্নির কার্যালয়ের মুখপাত্র বলেন,"মামলাটি আগাগোড়াই খতিয়ে দেখা হয়েছে। শেষপর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি মাইক টাইসন কিংবা ওই চিত্রগ্রাহক কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ আনা হবে না।" গত ১১ নভেম্বর লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের মারামারির ওই ঘটনার পর পুলিশ দু'জনকেই গ্রেপ্তার করেছিল। তখন তারা দুজনই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২১০০ ঘ.