২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ানি বাজারের কাছে হেরে গেল শেখ রাসেল

ফেডারেশন কাপ ফুটবলে বুধবার ছিল অঘটনের দিন। যাদের জেতার কথা কিম্বা ভালো খেলার কথা তাদের ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। তাই সিলেট বিয়ানি বাজার স্পোটিং ক্লাবের কাছে ৩-০ গোলে হেরে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্র!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন কাপ ফুটবলে বুধবার ছিল অঘটনের দিন। যাদের জেতার কথা কিম্বা ভালো খেলার কথা তাদের ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। তাই সিলেট বিয়ানি বাজার স্পোটিং ক্লাবের কাছে ৩-০ গোলে হেরে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্র! খেলার শুরু দেখে শেষটা মেলানো কঠিন। প্রথমার্ধ ছিল গোলশূন্য। মোটামুটি প্রতিদ্বন্দিতা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একচেটিয়া হয়ে যায় ম্যাচ। বিয়ানি বাজার স্পোর্টিং ক্লাব গুনেগুনে তিনটি গোল দেয় শেখ রাসেলকে। ৫৯ মিনিটে সোহেল রানা দলকে এগিয়ে নেন। প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ না দিয়ে ব্যবধান দ্বিগুন করেন রাশেদ। খেলা শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে তৃতীয় গোলটি করেন তৌফিক। বিয়ানি বাজার স্পোর্টিং ক্লাবের একেকটি গোল প্রকাশ করে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রের রক্ষণভাগের দুর্বলতা। খেলা দেখে মনে হয়েছে, রক্ষণভাগ ছাড়াই যেন দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছিল 'বি' লিগের অন্যতম শীর্ষ দল শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচের খেলা দেখে না থাকলে ফলাফল জেনে অনেকেরই আঁতকে ওঠার কথা। বাংলাদেশ সেনাবাহিনী ৩-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। অথচ টুর্নামেন্টের শুরুতে শেখ রাসেল রীতিমতো গোল উৎসবে মেতেছিল এই সেনাবাহিনীর বিপক্ষে। সেই ম্যাচ ৮-০ গোলে জিতেছিল শেখ রাসেল! খেলার প্রথম থেকেই প্রধান্য ছিল সেনাবাহিনীর। প্রথম গোল আদায় করে নেয় খেলার ২১ মিনিটে। আজমল হোসাইনের পা থেকে আসে গোল। এর ১১ মিনিট পরই ব্যবধান বাড়ান শাহিন মিয়া। শেষ গোলটি আসে ৭৩ মিনিটে, টুটুলের পা থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৪২ ঘ.