২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানের অবস্থা শোচনীয়, দুর্দশা পিছু ছাড়ছে না জুভেন্টাসের

নগর প্রতিদ্বন্দী ইন্টার মিলান ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও এসি মিলানের অবস্থা খুবই শোচনীয়। রোববার 'সিরি-এ'র ম্যাচে বারির সঙ্গে গোলশূণ্য ড্র করে পয়েন্ট তালিকায় এগারো নম্বর স্থানে চলে গেছে তারা। দুর্দশা পিছু ছাড়ছে না জুভেন্টাসেরও। বোলোগনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। কাতানিয়া-রোমা ও ল্যাজিও-পালের্মোর ম্যাচও ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়েছে। জয় পেয়েছে শুধু উদিনেস ও নাপোলি। ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে স্যান্ডারল্যান্ড ৫-২ গোলে হারিয়েছে উলভসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বও ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগর প্রতিদ্বন্দী ইন্টার মিলান ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও এসি মিলানের অবস্থা খুবই শোচনীয়। রোববার 'সিরি-এ'র ম্যাচে বারির সঙ্গে গোলশূণ্য ড্র করে পয়েন্ট তালিকায় এগারো নম্বর স্থানে চলে গেছে তারা। দুর্দশা পিছু ছাড়ছে না জুভেন্টাসেরও। বোলোগনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। কাতানিয়া-রোমা ও ল্যাজিও-পালের্মোর ম্যাচও ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়েছে। জয় পেয়েছে শুধু উদিনেস ও নাপোলি। ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে স্যান্ডারল্যান্ড ৫-২ গোলে হারিয়েছে উলভসকে। জয় দিয়ে সিরি-এ শুরু করলেও এসি মিলানের অবস্থা এখন খুবই নাজুক। ৬ ম্যাচে জয় পেয়েছে মাত্র দু'টি। নিজেদের মাঠে বিপুল দর্শকের সমর্থন নিয়ে খেলতে নেমেছিলো মিলান। কিন্তু লাভ হয়নি। কোনো রকমে ড্র করেছে বারির সঙ্গে। বরং দুরন্ত বারির সামনে এলোমেলো ফুটবল খেলেছে মিলান। রোনালদিনহো তার হারানো ফর্ম এখনো ফিরে পাননি। আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেক্সান্দার পাতো বদলি হিসেবে নামলেও দলের জন্য প্রয়োজনীয় গোল করতে পারেননি। ড্র করেছে আরেক নামজাদা ক্লাব জুভেন্টাস। কিন্তু নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে তারা। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল দিয়ে সমতা ফিরে আনে বোলোগনা। এর আগে ২৪ মিনিটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে নিয়েছিলেন ডেভিড ট্রেজেগি। ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে কেনওয়াইন জোনসের জোড়া গোলে উলভসকে ২-৫ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্যান্ডারল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৩৯ ঘ.