২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনা দল

আর্জেন্টিনাকে ছাড়া বিশ্বকাপ ফুটবল কল্পনাই করতে পারেন না ব্রাজিলের জীবন্ত কিংবদন্তী পেলে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার খেলা আছে আর মাত্র দু'টি। একটিতে হেরে গেলেই ২০১০ এর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে ম্যারাডোনার দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

বুয়েনস আইরিস, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আর্জেন্টিনাকে ছাড়া বিশ্বকাপ ফুটবল কল্পনাই করতে পারেন না ব্রাজিলের জীবন্ত কিংবদন্তী পেলে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার খেলা আছে আর মাত্র দু'টি। একটিতে হেরে গেলেই ২০১০ এর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে ম্যারাডোনার দলকে। আক্ষরিক অর্থে বিশ্বকাপের মূলমঞ্চে পা রাখতে চাইলে বাছাই পর্বের ম্যাচ দু'টি শুধু জিতলেই চলবে না, ইকুয়েডর, উরুগুয়ে, ভেনেজুয়েলা ও কলম্বিয়াকে নিজ নিজ খেলায় হারতে হবে। তাই একথা মোটেও অ-যৌক্তিক নয় যে, আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য ঝুলছে সূতোর উপর। যদিও ইতিহাস বলে ভিন্ন কথা। গত ৪০ বছরে প্রতিবারই বিশ্বকাপের মূলপর্বে খেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচের জন্য শুক্রবার ১৮ সদস্যদের দল ঘোষণা করেছেন আজেন্টাইন কোচ দিয়েগো ম্যারাডোনা । দু'টি ম্যাচই আর্জেন্টিনাকে খেলতে হবে আগামী মাসে। ১০ অক্টোবর পেরুর বিপক্ষে নিজেদের মাঠে এবং ১৪ অক্টোবর অতিথি হয়ে যাবে উরুগুয়ে। খেলোয়াড়রা হচ্ছেন: গোলরক্ষক-সার্জিও রোমেরো (এজেড আল্কমার), মারিয়ানো এনডুজার (ক্যাটানিয়া)। রক্ষণভাগ: এমিলিয়ানো ইনসুয়া (লিভারপুল), ফ্যাব্রিসিও কলোচিনি (নিউ ক্যাসল), গ্যাব্রিয়েল হেইঞ্জ (মার্শেই), পাবলো জাবালেতা (ম্যান সিটি), নিকোলাস পারেজা (এস্পানিওল)। মাঝমাঠ: হ্যাভিয়ার মাসকেরানো (লিভারপুল), লুই গঞ্জালেস (মার্শেই), জোনাস গুতিয়েরেস (নিউ ক্যাসল), এঞ্জেল ডি মারিয়া ও পাবলো আইমার (বেনেফিকা)। আক্রমণভাগ: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও এগুইরো (অ্যাটলেটিকো মাদ্রিদ), কার্লোস তেভেজ (ম্যান সিটি), গঞ্জালেস হিগুইয়ান (রিয়াল মাদ্রিদ), দিয়েগো মিলিতো (ইন্টার মিলান), এজেকুইয়েল লাভেজ্জি (নাপোলি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিএ/টিআর/২১০২ ঘ.