ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অঘটন ঘটলো ইউরোপা কাপের প্রথম দিনেই। রোমা ০-২ গোলে হেরেছে সুইজারল্যান্ডের বাসেলের কাছে। বর্তমান চ্যাম্পিয়ন শাখতার দোনেস্ক ৪-১ গোলে ব্র"জেসকে হারিয়ে শুভ সূচনা করেছে। প্রথম দিনের ২৪ ম্যাচে আরও জিতেছে এভারটন, বেনফিকা, অ্যাথলেটিক বিলবাও, ওয়েডার ব্রেমেন, ভিলারিয়েল, গ্যালতাসারাই, জেনোয়া।
ইতালিয়ান লিগ 'সিরি-এ'র প্রথম দুই ম্যাচেই হেরেছে রোমা। জয়ের মুখ দেখেছে তৃতীয় ম্যাচে। সেই জয়ের স্মৃতি নিয়ে বাসেলের মাঠে গিয়েছিলো। আর বাসেল তাদের অভ্যর্থনা জানিয়েছে ২ গোল দিয়ে।
খেলার ১১ মিনিটে প্রথম গোল হজম করে ফ্রান্সিসকো টট্টির দল। প্রথমার্ধেই আরও গোটা দুয়েক গোল হজম করতে হতো রোমাকে। বাঁচিয়েছেন গোলরক্ষক জুলিও সার্জিও। কিন্তু ৮৮ মিনিটে আর রক্ষা করতে পারলেন না। বদলি হিসেবে নেমে ফেডরিকো আলমেরারেস গোল করে বাসেলের জয় নিশ্চিত করেন।
গতবারের চ্যাম্পিয়ন শাখতার দোনেস্ক ব্র"জেসের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
ইউরোপা লিগের পরের খেলা ১ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮৫৭ ঘ.
bdnews24