২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় আন্তর্জাতিক দাবায় দ্বিতীয় স্থানে নিয়াজ মোর্শেদ

শ্রীলঙ্কায় রাভানা চ্যালেঞ্জ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। ছয় খেলায় সমান সাড়ে চার পয়েন্ট নিয়ে তার সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কায় রাভানা চ্যালেঞ্জ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। ছয় খেলায় সমান সাড়ে চার পয়েন্ট নিয়ে তার সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন আরও তিনজন। বাংলাদেশ দাবা ফেডারেশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার ষষ্ঠ রাউন্ডের খেলায় নিয়াজ মোর্শেদ স্বাগতিক শ্রীলংকার পেইরিজকে হারিয়েছেন। ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে পাঁচ পয়েন্ট করে নিয়ে শীর্ষ স্থানে আছেন চারজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৪৭ ঘ.