এথেন্স, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের কোচের দায়িত্ব নিয়েছেন ব্রাজিলের সাদা পেলে জিকো। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবের উদ্বোধনী ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে চুক্তিতে সই করেন তিনি।
ক্লাবের ওয়েবসাইটে বলা হয়, ব্রাজিলিয়ান কোচ জিকোর সঙ্গে দু' বছরের জন্য চুক্তি করা হয়েছে।
৫৬ বছরের জিকোকে মাত্র ছয়দিন আগে রুশ ক্লাব সিএসকেএ মস্কো বরখাস্ত করে। তার বদলে সিএসকেএ'র খেলোয়াড়দের কোচ দেবেন টিমুরি কেটসবাইয়া। অলিম্পিয়াকোস থেকে কেটসবাইয়ার বিদায়ের কথা জানানো হয় মঙ্গলবার।
এর আগে ২০০৬ সালে জাপানের বিশ্বকাপ দলের খেলোয়াড়দের কোচ দেন জিকো। এরপর তার কোচিং-এ তুর্কি ক্লাব ফেনেরব্যাচ ২০০৭-০৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠে।
ব্রাজিলের সাবেক মিডফিল্ডার জিকো বিশ্বকাপ ফুটবল খেলেছেন তিনবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮৩৭ ঘ.
bdnews24