২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বে খেলছে বাংলাদেশ

দেরিতে হলেও এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেরিতে হলেও এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৩০ লাখ টাকা খরচ করে ফিলিপাইনে বাছাই পর্বের খেলায় অংশ নেওয়ার ইচ্ছা ছিল না বাফুফের। নির্ধারিত সময়ে তাই দলের নাম নিবন্ধন করা হয়নি। শেষে এএফসির সাধারণ সম্পাদক অ্যালেক্স সুসের মাধ্যমে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগামী ৩ থেকে ১৩ অক্টোবর ফিলিপাইনে হবে এএফসির বাছাই পর্বের খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৩৪ ঘ.