২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূতের মর্যাদা দেওয়া হবে বোল্টকে

তিনবার অলিম্পিকে স্বর্ন জিতেছেন জ্যামাইকার উসাইন বোল্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও স্বর্ণ জিতেছেন তিনবার। এজন্য গর্বিত জ্যামাইকার অধিবাসী। প্রধানমন্ত্রী ব্র"স গোল্ডিংও। তাই বোল্টকে সম্মান জানানোর জন্য পূর্ণ কূটনৈতিক সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি একটি মহাসড়কের নাম তার নামে রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

কিংস্টন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিনবার অলিম্পিকে স্বর্ন জিতেছেন জ্যামাইকার উসাইন বোল্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও স্বর্ণ জিতেছেন তিনবার। এজন্য গর্বিত জ্যামাইকার অধিবাসী। প্রধানমন্ত্রী ব্র"স গোল্ডিংও। তাই বোল্টকে সম্মান জানানোর জন্য পূর্ণ কূটনৈতিক সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি একটি মহাসড়কের নাম তার নামে রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। গোল্ডিং মঙ্গলবার বলেন, "জ্যামাইকার জন্য অসাধারণ পারফরম্যান্স করায় বোল্ট নিঃসন্দেহে 'দূত'র মর্যাদা পাওয়ার যোগ্য। কূটনৈতিক পাসপোর্টও দেওয়া হবে তাকে।" জ্যামাইকার পার্লামেন্টে গোল্ডিং ঘোষণা করেন, ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মূল শহরগুলোর মধ্যে সংযোগ রক্ষাকারী মহাসড়ক ২০০০-এর নাম রাখা হবে হবে উসাইন বোল্টের নামে। শুধু তাই নয়, দেশটির চতুর্থ সর্বোচ্চ জাতীয় সম্মানেও ভূষিত করা হবে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২২২৩ ঘ.