২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে সাবেক সাত চ্যাম্পিয়ন

গত মাসে শুরু হয়েছে বিশ্বের সব বড় বড় ফুটবল লিগ। কিন্তু ফুটবলমোদীদের নজর থাকে মূলত চ্যাম্পিয়ন্স লিগের দিকেই। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বের ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত মাসে শুরু হয়েছে বিশ্বের সব বড় বড় ফুটবল লিগ। কিন্তু ফুটবলমোদীদের নজর থাকে মূলত চ্যাম্পিয়ন্স লিগের দিকেই। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বের ম্যাচ। প্রথম দিনেই মাঠে নামছে সাবেক সাত চ্যাম্পিয়ন এসি মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, এফসি পোর্তো ও মার্শেই। ২০০৮ সালের রানার-আপ চেলসিও মাঠে নামছে। নিজেদের মাঠে মুখোমুখি হবে এফসি পোর্তোর। জুভেন্টাসও নিজেদের মাঠে খেলবে। প্রতিপক্ষ ফ্রান্সের বোর্দো। রিয়াল মাদ্রিদ অতিথি হিসেবে খেলবে এফসি জুরিখের বিপক্ষে। ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে তুরস্কের বেসিকতাসের সঙ্গে। সব বড় দল সহজ প্রতিপক্ষ পেলেও এসি মিলানকে শক্ত প্রতিপক্ষ মার্শেই-এর মোকাবেলা করতে হবে। মার্শেই শুধু সাবেক চ্যাম্পিয়নই নয়, এসি মিলানকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরেও তুলেছিলো। এদিকে এসি মিলানের ফর্ম পড়তির দিকে। ইতালিয়ান লিগ জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ইন্টার মিলানের কাছে ৪ গোলে হেরেছে। তৃতীয় ম্যাচ ড্র করেছে। মার্শেইর বিপক্ষে ম্যাচ তাই রোনালদিনহোর দলের জন্য শুধু প্রতিশোধের নয়, নিজেদের ফিরে পাওয়ারও ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের সবগুলো খেলা শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১ টা ৪৫ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০২৯ ঘ.