ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতি নেওয়ার জন্য হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল ও উশু খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প চলছে জাতীয় ক্রীড়া পল্লীতে সেই জানুয়ারি থেকে। পানির সম্যস্যা, বাথরুম নোংরা ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাবে মঙ্গলবার রীতিমতো বিক্ষোভ শুরু করে দেন খেলোয়াড়রা। প্রধান ফটকে তালা মেরে প্রায় দু'ঘন্টা ধরে পল্লীর কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন খেলোয়াড়রা। পরে অবশ্য জাতীয় ক্রীড়া পরিষদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শান্ত হন তারা। মুক্ত করে দেন কর্মকর্তাদের।
খেলোয়াড়দের অনেকেই বলছেন, পানির সমস্যা ও বাথরুম নোংরাসহ অন্যান্য সুযোগ-সুবিধার অভাবে কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার বলা হয়েছে। কিন্তু তারা তা কানেই তোলেননি।
এছাড়া খেলেয়াড়দের গোসল করার জন্য যে ট্যাঙ্ক বানানো হয়েছে, সেখানে শ্রমিকদের সঙ্গে তাদেরও গোসল করতে হচ্ছে বলে অভিযোগও করেন তারা।
খেলোয়াড়রা বলেন, এসব অভিযোগ কানে না তোলায় তারা বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন।
তারা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত।
এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শফিক আনোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমাদের কিছুই জানানো হয়নি। এখন জানলাম। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৫৭ ঘ.
bdnews24