রোম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- পারমাকে ২-০ গোলে হারিয়ে 'সিরি-এ'-তে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইন্টার মিলান। সিয়েনাকে ২ গোলে হারিয়ে অবশেষে জয়ের মুখ দেখেছে রোমা। অন্য খেলায় নাপোলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গোল ব্যবধানে জুভেন্টাসকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে জেনোয়া।
শুরুর ১০ মিনিট ছন্নছাড়া ফুটবল খেলেছে ইন্টার। ধীরে ধীরে গুছিয়ে উঠলেও প্রথমার্ধে গোল পায়নি তারা। এমনকি নিজ মাঠে দর্শকের দুয়ো শুনতে হয়েছে তাদের।
দ্বিতীয়ার্ধে ৪-৩-১-২ ফরমেশন পরিবর্তন করে ৪-৩-৩ ফরমেশনে খেলতে নামে ইন্টার। নি
bdnews24