২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাল ছাড়ছেন না ম্যারাডোনা

নিজেদের দুর্ভাগ্য নিজেরাই ডেকে এনেছে আর্জেন্টিনা। বুধবার বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় প্যারাগুয়ের কাছে হেরে তাদের বিশ্বকাপ ভাগ্য এখন সূতোয় ঝুলছে। কিন্তু হাল ছাড়বেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোচ দিয়েগো ম্যারাডোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

বুয়েনস আইরিস, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিজেদের দুর্ভাগ্য নিজেরাই ডেকে এনেছে আর্জেন্টিনা। বুধবার বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় প্যারাগুয়ের কাছে হেরে তাদের বিশ্বকাপ ভাগ্য এখন সূতোয় ঝুলছে। কিন্তু হাল ছাড়বেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোচ দিয়েগো ম্যারাডোনা। "কখনও ভাবিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে। কিন্তু এটাই বাস্তবতা। আমরা লড়াই করে যাব। কেননা এখনও সুযোগ আছে আমাদের," বলেন ম্যারাডোনা। হেরে গেলেও প্রতিপক্ষ প্যারাগুয়ের প্রশংসা করেছেন আর্জেন্টাইন কোচ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ চার দল বিশ্বকাপের মূলপর্বে খেলবে। পঞ্চম দলকে বিশ্বকাপে যেতে হলে কনকাকাফ অঞ্চলের চতুর্থ দলের সঙ্গে প্লে-অফ খেলতে হবে। প্যারাগুয়ের কাছে হেরে ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এখন পঞ্চম স্থানে রয়েছে। ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইকুয়েডর। ২১ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে উরুগুয়ে ও ভেনিজুয়েলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১২৫ ঘ.