২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার ওপর বিশ্বাস আছে জুনিয়র ম্যারাডোনার

আর্জেন্টিনাতে ফুটবল ঈশ্বর বলা হয় দিয়েগো ম্যারাডোনাকে। সেই ঈশ্বর দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন ১৯৮৬ সালে। রানার্সআপ করেছেন ১৯৯০ সালে। ১৯৯৪ সালের বিশ্বকাপ দলেও ছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনাতে ফুটবল ঈশ্বর বলা হয় দিয়েগো ম্যারাডোনাকে। সেই ঈশ্বর দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন ১৯৮৬ সালে। রানার্সআপ করেছেন ১৯৯০ সালে। ১৯৯৪ সালের বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। ২০০৮ সালের শেষের দিকে আবারও দলে ফেরেন ম্যারাডোনা। তবে খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবে। খেলোয়াড় হিসেবে যেমন সাফল্যের মালা গলায় পড়েছিলেন, কোচ হিসেবে তার কাছ থেকে ঠিক তেমনই সাফল্য আশা করেছিল সবাই। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। কোচ হিসেবে প্রথম মিশনেই হয়তো ব্যর্থ হতে চলেছেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পর কঠিন সমালোচনার মুখে পড়েছেন ম্যারাডোনা। বৃহস্পতিবার যদি প্যারাগুয়ের কাছে হেরে যায়, তাহলে আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের মূলমঞ্চে যাওয়ার সমীকরণ অত্যন্ত কঠিন হয়ে যাবে। চাকরিটাও হয়তো হারাতে হতে পারে ম্যারাডোনাকে। তবে জুনিয়র ম্যারাডোনা তা মনে করেন না। জোর দিয়ে তিনি বলেন, "পত্রিকার কাটতি বাড়ানোর জন্যই এসব কথা লেখা হচ্ছে। বাবাকে বরখাস্ত করা সহজ নয়। " "যেকোন কিছুই ঘটতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা ঠিকই বাছাই পর্বে উতরে যাবে। আমি নিশ্চিত প্যারাগুয়ের বিপক্ষে ঠিকই জয় ছিনিয়ে নেবো আমরা," বলেন জুনিয়র ম্যারাডোনা জুনিয়র ম্যারাডোনা যাই বলুক, সময়ই বলে দেবে ম্যারাডোনা কোচ থাকবেন কিনা। সবকিছুই নির্ভর করছে প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচের ফলাফলের ওপর। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১১৬ ঘ.