২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া সফর নিয়ে দোটানায় বোল্ট: এজেন্ট

ট্র্যাকে থাকতে থাকতে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট ক্লান্ত হয়ে পড়েছেন। এরই জের ধরে তিনি এশিয়া সফর বাতিল করেছেন বলে প্রত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। কিন্ত তা নাকচ করে দিয়েছেন বোল্টের এজেন্ট রিকি সিমস। বলেন, চলতি মাসের শেষদিকে চীন ও দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠেয় প্রতিযোগিতায় তিনি অংশ নেবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে এ সপ্তাহান্ত পর্যন্ত লেগে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

নর্থ ক্যারোলাইনা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ট্র্যাকে থাকতে থাকতে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট ক্লান্ত হয়ে পড়েছেন। এরই জের ধরে তিনি এশিয়া সফর বাতিল করেছেন বলে প্রত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। কিন্ত তা নাকচ করে দিয়েছেন বোল্টের এজেন্ট রিকি সিমস। বলেন, চলতি মাসের শেষদিকে চীন ও দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠেয় প্রতিযোগিতায় তিনি অংশ নেবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে এ সপ্তাহান্ত পর্যন্ত লেগে যেতে পারে। রিকি সিমস লন্ডন থেকে এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, "আমি সাংহাই এবং কোরিয়ার (দায়েগু) আয়োজকদের জানিয়েছি যে আমরা বিশ্ব অ্যাথলেটিক্স ফাইনাল (রোববার গ্রিসের দিসালোনিকিতে অনুষ্ঠিত হবে) পর্যন্ত বোল্টের পারফরমেন্স বিশ্লেষণ করব ও দেখব তার অবস্থা কেমন।" দিসালোনিকিতে বিশ্ব অ্যাথলেটিক্সে ২০০ মিটার