নিউইয়র্ক, সেপ্টেম্বর ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা, এলেনা দেমেন্তিয়েভা, মারিয়া শারাপোভার পর এবার নাদিয়া পেত্রোভা। চার চারজন রুশ টেনিস তারকাকে বিদায় করে ইউএস ওপেনের মহিলা এককে তার স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছেন মেলানি ওউডিন।
সোমবার পেত্রোভাকে ১-৬, ৭-৬, ৬-৩ সেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ্ওউডিন। কোয়ার্টার ফাইনালে ওউডিন মুখোমুখি হবেন ক্যারোলিন ওসনিয়াকির। ষষ্ঠ বাছাই রুশ সভেতলানা কুজনেতসোভাকে ২-৬, ৭-৬, ৭-৬ সেটে হটিয়ে ক্যারোলিনও প্রথমবারের মতো কোনও গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২৩২৩ ঘ.
bdnews24