২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডানোন নেশন্স কাপ স্থগিত

সোয়াইন ফ্লু আতঙ্কে স্থগিত করা হয়েছে ডানন নেশন্স কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী ১২ অক্টোবর ব্রাজিলের সাওপালোতে হওয়ার কথা ছিল ক্ষুদে ফুটবলারদের এই টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়াইন ফ্লু আতঙ্কে স্থগিত করা হয়েছে ডানন নেশন্স কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী ১২ অক্টোবর ব্রাজিলের সাওপালোতে হওয়ার কথা ছিল ক্ষুদে ফুটবলারদের এই টুর্নামেন্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মঙ্গলবার জানিয়েছে, ডানন নেশন্স কাপ ফুটবল টুর্নামেন্টটি আগামী বছর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। তখন এক সঙ্গে দুই আসরের খেলা হবে। এ বছর বাংলাদেশ থেকে এ আসরে খেলার যোগ্যতা অর্জণ করেছে খুলনা দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২২৫৭ ঘ