ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস এগিয়ে আনা হয়েছে। ২০ অক্টোবরের পরিবর্তে ৩ অক্টোবর ঢাকায় বসবে এবারের কংগ্রেস। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী জানান, সাফের বর্তমান সভাপতি গণেশ থাপার ব্যস্ততার কারণেই কংগ্রেস এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দক্ষিণ এশিয়ান ফুটবলের আটটি দেশের ফুটবল কর্মকর্তারা মিলিত হবেন ঢাকায়। কংগ্রেসের আগে সাফ সভাপতির পদে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২২৫২ ঘ
bdnews24