ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানের অস্ত্রোপচার লাগছে না। তবে দুই সপ্তাহ তাকে থেরাপি নিতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন সুজন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে ফিজিও চিকিৎসক স্টিভ স্যান্ডার্স সাকিবের কুচকির সমস্যা পর্যবেক্ষণ করে কোনও সিদ্ধান্তে না আসার পর মঙ্গলবার তাকে বিশেষজ্ঞ চিকিৎসক পিটার মালিকাকে দেখানো হয়। মালিকা জানিয়েছেন, সাকিবের কুচকির সমস্যায় অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।"
নিজামউদ্দিন বলেন, "সাকিবকে স্টিভ স্যান্ডার্সের তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহ থেরাপি নিতে হবে এবং পরে বাংলাদেশে এসে তিন সপ্তাহ রিহ্যাবিলিটিশনে থাকতে হবে। মোট পাঁচ সপ্তাহ পরই সাকিব সুস্থ হয়ে উঠবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।"
স
bdnews24