২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের মূলমঞ্চে আরেক পা বাড়ালো স্পেন ও ইতালি

শনিবার বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান অঞ্চলের খেলায় জিতেছে স্পেন ও ফ্রান্স। এখন পর্যন্ত ইউরোপিয়ান অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নেদারল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 06:16 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

লন্ডন, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ---শনিবার বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান অঞ্চলের খেলায় জিতেছে স্পেন ও ফ্রান্স। এখন পর্যন্ত ইউরোপিয়ান অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নেদারল্যান্ড। স্পেন ধীরে ধীরে সেই পথেই এগিয়ে যাচ্ছে। ২০০৮ ইউরো চ্যাম্পিয়ানরা শেষ ছয় খেলার সব কয়টিতে জয়লাভ করেছিলো। জয়ের ধারা বজায় রেখে নিজেদের মাটিতে বেলজিয়ামকে উড়িয়ে দিয়েছে তারা ৫-০ গোলে । স্পেনের পক্ষে ২টি করে গোল করেছেন ডেভিড সিলভা ও ডেভিড ভিলা। অন্য গোলটি করেছেন জেরার্ড পিকে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান ইতালি জিতেছে জর্জিয়ার বিপক্ষে। কাউন্টার অ্যাটাক নির্ভর দল ইতালির খেলায় সবই ছিলো, শুধু গোল করার কেউ ছিলো না। তারপরও ২-০ গোলে জিতেছে তারা। এসি মিলান খেলোয়ার ও জর্জিয়া অধিনায়ক কাকা কালাদজের দুটি আত্মঘাতী গোল জিতিয়ে দিয়েছে ইতালিকে। ১৭ পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান অঞ্চলের গ্র"প-৮ এর শীর্ষে আছে ইতালি। অন্যদিকে আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের খেলায় সুদানকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ঘানা। আফ্রিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো তারা। ঘানার পক্ষে গোল দু'টি করেছেন সুলে মুনতারি ও মাইকেল এসিয়েন। আফ্রিকান অঞ্চলের অন্য খেলায় নাইজেরিয়া ২-২ গোলে ড্র করেছে তিউনিসিয়ার সাথে। কনক্যাকাফ অঞ্চলের খেলায় যুক্তরাষ্ট্র ২-১ গোলে হারিয়েছে এল সালভেদরকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসকে/২৩৫৫ঘ.