ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের হকি খেলোয়াড় জাহিদুল হাসান রাজনের হাঁটুতে অপারেশন করাতে হবে বলে জানিয়েছেন জার্মান কোচ জেরহার্ট পিটার।
এসএমএস করে রোববার এ তথ্য বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জামিল খন্দকারকে জানিয়েছেন তিনি। প্র্যাকটিস ম্যাচ খেলার সময় হাঁটুতে চোট পান বাংলাদেশ দলের এই খেলোয়াড়। রাজনের চিকিৎসার খরচ দিতে হবে হকি ফেডারেশনকে। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে বলেন, "খেলোয়াড়দের ইন্স্যুরেন্স করা আছে। সেখান থেকে চিকিৎসার টাকা পাওয়া যাবে।"
তবে কবে তার হাঁটুতে অপারেশন করতে হবে তা এখনও ঠিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০২৩ ঘ.
bdnews24