ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোলকাতা উন্মুক্ত গ্র্যান্ড মার্স্টাস দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে সাড়ে তিন পয়েন্টে নিয়ে তিন গ্র্যান্ড মাস্টারের সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। তারা হলেন যুক্তরাজ্যের গ্র্যান্ড মাস্টার নাইজেল শর্ট, ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার লি কুয়াং লিম ও আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার সাফরলি এলতাজ।
চতুর্থ রাউন্ড শেষে চার পয়েন্টে নিয়ে যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের গ্র্যান্ড মাস্টার সন্দিপন চান্দা।
তিন পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের আরেক গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানসহ ২০জন।
এছাড়া চার খেলায় ডেসটিনির ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর আড়াই পয়েন্ট, ডেসটিনির দেবরাজ চ্যাটার্জী দুই পয়েন্ট এবং বিমানের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার ও ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিলের পয়েন্ট দেড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩২৯ ঘ.
bdnews24